ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

ময়মনসিংহে অবৈধ সীসা কারখানায় অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি::
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৪২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরী কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে,১৭ এপ্রিল-২০২৩ ইং সোমবার দুপুর প্রায় সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে নগরীর চায়না মোড়ে মন্ডল ব্যাটারী হাউজ নামে একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

ময়মনসিংহ নগরীর চায়না মোড় ব্রীজের পাশে কোন প্রকার নিয়ম নীতি তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে তৈরী করা হচ্ছে সীসা। এতে মারাত্মক স্বাস্থ্যঝোঁকিতে আশেপাশের পরিবেশ।

বিষাক্ত এসিডসহ ব্যাটারির ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ফসলি জমিতে, উন্মুক্ত খালি জায়গায় এবং ব্রীজের নীচে খালি পানিতে। ফলে দূষিত হচ্ছে নদী ও খাল বিলের পানি। এসব বর্জ্য আবাদি জমিতে ফেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমির পরিবেশ। যা সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এর নেতৃত্বে নগরীর চায়না মোড় এলাকায় অবৈধভাবে পরিচালিত মন্ডল ব্যাটারী হাউজ নামক ব্যাটারি গলানোর কার্যক্রম পরিচালনাকারী কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

এ ছাড়াও কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, বিদ্যুতের মিটার ও সার্ভিস তার জব্দ করে বিদ্যুৎ বিভাগের জিম্মায় দেয়া হয়েছে।

এসময় ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এইচ এম ইবনে মিজান, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই মোবাইল কোর্ট পরিচালনার সময় র‌্যাব-১৪ এবং ময়মনসিংহ জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা প্রদান করে সহায়তা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহে অবৈধ সীসা কারখানায় অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা

নিউজ প্রকাশের সময় : ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩