সংবাদ শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালন

মেহেদুল ইসলাম গাজীপুর সদর প্রতিনিধি
- নিউজ প্রকাশের সময় : ০৭:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালন।২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে সকালে জেলা প্রশাসক প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি ও গাজীপুরের রাজবাড়ী মাঠ প্রাঙ্গনে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) মহোদয় ।এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।











