ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

মাদক কারবারিতে বাধা দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক কারবারিতে বাধা দেওয়ায় আলী দেওয়ান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে মামুন।
বুধবার (১১ জুন) রাতে উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের উত্তর চরবংশী গ্রামের দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পরপরই ঘাতক মামুন পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। নিহত আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও ‎স্থানীয়রা জানান, মামুন মাদকাসক্ত ও মাদক কারবারির সঙ্গে জড়িত। তিনি আলীর ছোট ছেলে। সম্প্রতি মাদক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ঈদের আগে তিনি জামিনে বের হয়ে আসে। পরে পুনরায় মাদক কারবারি শুরু করেন। এ ঘটনা নিয়ে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়। ঘটনার সময় এশার নামাজের জন্য আলী ওজু করতে যায়। তখন পেছন থেকে ধারালো দা দিয়ে কুপিয়ে মামুন তার বাবাকে হত্যা করে। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এলে মামুন পালিয়ে যায়।
‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আলী ঘটনাস্থলেই মারা গেছেন। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তার করে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদক কারবারিতে বাধা দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

নিউজ প্রকাশের সময় : ০৯:০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫