ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

মানসম্মত হতে হবে বিএসএমএমইউ ভিসি শুধু গবেষণা হলেই হবে না

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০১:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৬১ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসারত রোগীদের সেবার পাশাপাশি গবেষণা কার্যক্রমও সুষ্ঠু-সুন্দরভাবে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।সোমবার (১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিভাগীয় চেয়ারম্যান ও ডিনদের নিয়ে অনুষ্ঠিত মাসিক সভায় তিনি এ নির্দেশনা দেন।উপাচার্য দীন মো. নূরুল হক বলেন, আমরা গবেষণা, শিক্ষা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। এরইমধ্যে একাধিকবার চিকিৎসক-গবেষকদের নিয়ে মিটিং করেছি। তাদের গবেষণা কাজে মনোনিবেশ করতে বলেছি। গবেষণার মান নিয়ে আমরা কোনো ছাড় দেব না। শুধু গবেষণা হলেই হবে না, মানসম্মত হতে হবে।এসময় উপাচার্য বিভাগীয় চেয়ারম্যান ও ডিনদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, চিকিৎসক সেবা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সার্বিক দিক নির্দেশনা দেন। একইসঙ্গে ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা নিজ নিজ বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।গুরুত্বপূর্ণ এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগড় মোড়লসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানসম্মত হতে হবে বিএসএমএমইউ ভিসি শুধু গবেষণা হলেই হবে না

নিউজ প্রকাশের সময় : ০১:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪