সংবাদ শিরোনাম ::
যুবদল নেতার বিদেশ যাত্রা উপলক্ষে বিদায় সংবর্দনা

রিপোর্টার রুবেল আহমদ
- নিউজ প্রকাশের সময় : ০৭:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিক আহমদ চৌধুরীর যুক্তরাজ্য যাত্রা উপলক্ষ্যে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে স্হানীয় কমিউনিটি সেন্টারে এক বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইকবাল নেহালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। সভায় সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।সভায় বক্তব্য রাখের ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।















