ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

যে তিন ব্যক্তির দোয়া কবুল করেন মহান আল্লাহ 

সৈয়দ স্বাধীন গাজীপুর জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০১:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

দোয়া! প্রত্যেকটি মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। দোয়া করে কেউ হয়েছেন ভিখারি থেকে বাদশা, আবার কেউবা হয়েছেন বাদশা থেকে ভিখারি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম এটি।যে ব্যক্তি দয়াময় আল্লাহ তা’য়লার কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চায়, তিনি (আল্লাহ) তাদের ওপর খুশি হন। আর যারা চায় না, তিনি তাদের ওপর রাগান্বিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না। (তিরমিজি, ২১৩৯, তারগীব, ১৬৩৯)এ মাসে মুমিনকে যেসব বিষয়ের সুসংবাদ দেওয়া হয়েছে তম্মধ্যে অন্যতম একটি হলো দোয়া কবুল। মহানবী সা. বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ বাদশা, রোজা পালনকারী যতক্ষণ না সে ইফতার করে এবং মজলুম।’ (তিরমিজি, হাদিস, ৩৫৯৮)দোয়া প্রসঙ্গে নবী হযরত মুহাম্মদ (সা.) বলেন, রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের সৃষ্টিকর্তা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, আমাকে কে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব; আমাকে কে কাছে চাইবে, আমি তাকে দান করব; আমার কাছে কে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। (সহিহ বুখারি, হাদিস : ১১৪৫)এ জন্য পবিত্র রমজান মাসে প্রতিটি মুমিন বেশি বেশি মহান আল্লাহর কাছে দোয়া করতে পারে। বিশেষ করে ইফতারের সময় অধিক পরিমাণে দোয়া করলে নিশ্চয়ই দয়াময় আল্লাহ তা’য়লা কোন বান্দাকে খালি হাতে ফেরাবেন না। কারণ, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে তিন ব্যক্তির দোয়া কবুল করেন মহান আল্লাহ 

নিউজ প্রকাশের সময় : ০১:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪