ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

রাজধানীর বাবুবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ১২:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে

রাজধানীর বাবুবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু রাজধানীর কোতয়ালি থানার বাবুবাজার এলাকায় নিজ দোকানে বিদ্যুৎস্পৃষ্টে মো. জালাল মিয়া (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি বাবুবাজার এলাকায় কাগজের ব্যবসায়ী ছিলেন।সোমবার (২০ মে) সকালের দিকে এ ঘটনাটি ঘটে। পরে সকাল পৌনে দশটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন ওই ব্যবসায়ীকে। নিহত জালাল মিয়া মানিকগঞ্জ সদরের জগন্নাথপুর গ্রামের মৃত নঈমুউদ্দিন শেখের ছেলে। তিনি বাবুবাজার এলাকায় ভাড়া থাকতেন নিহতের ছেলে হাসান জানান, আমার বাবা বাবুবাজার এলাকায় একজন কাগজের ব্যবসায়ী। সকালের দিকে দোকানে গিয়ে ফ্যান ছাড়ার জন্য বিদ্যুতের সুইচে হাত দেওয়া মাত্রই অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন বাবা। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীর বাবুবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

নিউজ প্রকাশের সময় : ১২:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪