সংবাদ শিরোনাম ::
রাজনগরে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শেখ নজরুল ইসলাম, মৌলভীবাজারঃ
- নিউজ প্রকাশের সময় : ০৭:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে

শেখ নজরুল ইসলাম, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের ২৪ ঘন্টার শ্বাসরুদ্ধ বিশেষ অভিযানে এক বছরের সাজা পরোয়ানা ও ২টি পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ।
১৯ এপ্রিল বিকাল ৫ টায় সিলেট জেলার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে রাজনগর থানার ফতেপুর ইউপির বেড়কুড়ী গ্রামের মোঃ সাহাব উদ্দিনের ছেলে মোঃ রাসেল কে গ্রেফতার করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় এর দিক নির্দেশনায় এসআই মোঃ কামাল উদ্দিন, এএসআই আব্দুল কাদের জিলানী, এএসআই মোঃ সুমন মিয়া সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে ছদ্ম বেসে ২৪ ঘন্টার শাসরুদ্ধ অভিযান পরিচালনা করিয়া তাঁকে গ্রেফতার করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে বলে জানান।













