ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

রাজশাহীতে দুর্গাপূজার জন্য থাকবে কঠোর নিরাপত্তা 

রিপোর্টার সাহিদ মন্ডল 
  • নিউজ প্রকাশের সময় : ১২:৪৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুলিশ কমিশনার বলেন, দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে। এই আলোচনা থেকে সিদ্ধান্ত হয়েছে যে, পূজা উদযাপনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আরএমপির পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা মেনে দুর্গাপূজা পালন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সক্রিয় থাকবে। তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এর আওতায় গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম তদারকি করা সম্ভব হয়। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে পুলিশের ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা পূজা মণ্ডপে অবাধে যাতায়াত করতে পারে। আরএমপি কমিশনার বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাদের কর্মীরাও মণ্ডপগুলোর নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। পুলিশ কমিশনার বিশেষভাবে উল্লেখ করেন যে, কেউ যেন কোনো ধরনের গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে দুর্গাপূজার জন্য থাকবে কঠোর নিরাপত্তা 

নিউজ প্রকাশের সময় : ১২:৪৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪