ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের কমিটি গঠন হয়েছে

রিপোর্টার সাহিদ মন্ডল
  • নিউজ প্রকাশের সময় : ০২:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে শামীম হোসেন সভাপতি ও ইমরান নাজির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে সংগঠনের নিজস্ব ওয়েলফেয়ারে অনুষ্ঠিত সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সালমহানগর ছাত্রশিবিরের সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ ছাড়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচ আর এম সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। জানা গেছে, ৭ জানুয়ারি সকাল থেকে মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সমাবেশ শুরু হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়। দুপুরে আনুষ্ঠানিক ঘোষণা দেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। নতুন নেতৃবৃন্দ পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের কমিটি গঠন হয়েছে

নিউজ প্রকাশের সময় : ০২:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫