ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

রায়পুরায় চর আড়ালিয়া ইউপি নির্বাচনে মাসুদা জামান বেসরকারিভাবে বিজয়ী

সাদ্দাম উদ্দিন রাজ- রায়পুরা উপজেলা
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

নরসিংদী রায়পুরায় দিনব্যাপী শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন।এ নির্বাচনে চর আড়ালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এর সহধর্মিণী মোসা: মাসুদা জামান সরকার চশমা প্রতিকে নির্বাচনে অংশ নিয়ে মোট ৪৩৯৮ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।এছাড়াও এ পদে চর আড়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি সজিব সরকার মোটরসাইকেল প্রতীকে ২৬২৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এবং চেয়ারম্যান পদে চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুজ্জামান সরকার আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ১৮৪২টি।সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আজহারুল ইসলাম৷ বেসরকারী প্রাথমিক ফলাফলে জানা গেছে, মোট বৈধ ভোটের সংখ্যা ৯০০৩ এর বিপরীতে বাতিল ভোটের সংখ্যা ১৬৩ সব মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯১৬৬ টি।এ দিকে নির্বাচনকে ঘীরে দিনব্যাপী মাঠে তৎপর ছিলো প্রশাসন৷ ৭জন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার, র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রায়পুরায় চর আড়ালিয়া ইউপি নির্বাচনে মাসুদা জামান বেসরকারিভাবে বিজয়ী

নিউজ প্রকাশের সময় : ০৫:০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪