ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

রাষ্ট্রের ১০০ কর্মকর্তার বিরুদ্ধে আবারো যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা।

রিপোর্টার:-মেহেদী হাসান অলি
  • নিউজ প্রকাশের সময় : ১১:১২:১০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রের ১০০ কর্মকর্তার বিরুদ্ধে আবারো যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা।
নাগরিক স্বাধীনতার ওপর আঘাত, মানবাধিকারকে সংকুচিত ও গণতন্ত্রকে দুর্বল করার সঙ্গে জড়িত থাকায় মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৯ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক সংবাদ বিবৃতির মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়।
ওই বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর শাসনামলে নিকারাগুয়ানদের মানবাধিকার সীমিত করার সঙ্গে ওই ১০০ মিউনিসিপাল কর্মকর্তা জড়িত। নাগরিক স্বাধীনতার ওপর নির্বিচার আঘাতের ঘটনায় ওর্তেগা-মুরিলো প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ওই সংবাদ বিবৃতিতে আরও বলা হয়, নিকারাগুয়ার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলাদের জবাবদিহিতা বাড়াতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যাব। আমরা নিকারাগুয়ার জনগণের মৌলিক স্বাধীনতা এবং তাদের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এই পদক্ষেপটি প্রেসিডেন্টের ঘোষণা-১০৩০৯ অনুসারে নেওয়া হয়েছে জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়, নিকারাগুয়ার গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ নীতি বা কর্মের জন্য দায়ী ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত করে এই পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রের ১০০ কর্মকর্তার বিরুদ্ধে আবারো যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা।

নিউজ প্রকাশের সময় : ১১:১২:১০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩