ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

শাহজাদপুরে ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধার মৃত্যু!

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি::
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির আঙ্গিনা থেকে গাছের পাতা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে দুই বৃদ্ধার বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হলে শান্তি খাতুন (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকার শতশত নারী পুরুষ নিহতের বাড়িতে ভীড় করে। এ ঘটনায় নিহতের স্বজনেরা অভিযুক্ত আরেক বৃদ্ধা আমেনা খাতুনকে (৬৫) মারধর করেছে বলেও জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার সকালে আমেনা খাতুন (৬৫) শান্তি খাতুনের (৭৫) বাড়ির পাশে ঝরা পাতা ঝাড়ু দিতে গেলে দুই বৃদ্ধার মধ্যে কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে আমিনা খাতুন বৃদ্ধা শান্তি খাতুনকে গলা চেপে ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে শান্তি খাতুন অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে শান্তি খাতুনের স্বজনেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে মাথায় পানি ঢালতে নিলে তিনি মারা যান। এসময় ক্ষুব্ধ স্বজনেরা অভিযুক্ত আমেনা খাতুনের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন।
এ বিষয়ে অভিযুক্ত আমেনা খাতুনের বাড়িতে গেলে তিনি জানান, সকালে পাতা ঝাড়ু দিতে গেলে শান্তি খাতুনের সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে শান্তি খাতুন অসুস্থ হয়ে পড়লে তার স্বজনেরা বাড়িতে নিয়ে মাথায় পানি দিতে দিতেই মারা যায়। এরপর শান্তি খাতুনের স্বজনেরা এসে তাকে মারধর করে।
ঝগড়ার এক পর্যায়ে তিনি শান্তি খাতুনের গলা চেপে ধরে ধাক্কা দিয়েছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে আমেনা খাতুন জানান, তার সাথে শুধু ঝগড়া হয়েছে। কোন হাতাহাতি হয়নি।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে থানার একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহজাদপুরে ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধার মৃত্যু!

নিউজ প্রকাশের সময় : ০৪:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩