ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

শেরপুর জেলা বিএনপির নেতাদের সাথে ব্যবসায়ী জয়নাল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার শাহিনুর রহমান 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে

শেরপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি (শেরপুর-৩ আসন) মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীর নামের সাথে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীনকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর রোববার শেরপুর জেলা শহরের ঢাকলহাটী জেএন্ডএস গ্রুপের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ১২টায় আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীনের আয়োজনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করেন জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি বলেন, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরের কাগজ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় গত ১৮ অক্টোবর শুক্রবার “শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দৌরাত্ম্য; চাঁদা না দিলেই করা হচ্ছে হত্যা মামলার আসামি!” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে ওই সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়। ওই সংবাদের একটি অংশে ওই পত্রিকার নিজস্ব প্রতিবেদক লিখেছেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি (শেরপুর-৩ আসন) মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীর বিরুদ্ধে সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর অভিযোগ দিয়েছে জয়নাল আবেদীন নামে এক ধান-চাল ব্যবসায়ীর নাম উল্লেখ করে।

এসময় তিনি বলেন, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আমার সৌহাদ্যপূর্ণ সুসম্পর্ক রয়েছে এবং জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক তারা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজন। কাজেই আমি তাদের বিরুদ্ধে এমন কোন অভিযোগ সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের কোন দপ্তর বরাবর এমন মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করি নাই।

ওই পত্রিকার নিজস্ব প্রতিবেদককে দিয়ে এমন কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করার পূর্বে তাকে দিয়ে একটি স্বার্থান্বেষী মহল ভিত্তিহীন তথ্য এবং অসত্য তথ্য দিয়ে হীনস্বার্থ চরিতার্র্থ করতেই তার নাম জুড়ে দিয়ে সমাজে তাকে হেয় প্রতিপন্ন করতেই এমন সংবাদ পরিবেশন করা হয়েছে। যা সাংবাদিকতা নিয়মনীতির পরিপস্থি। তারই প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে আলহাজ্ব জয়নাল আবেদীন দৈনিক খবরের কাগজ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাশিম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিএম আজফার, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মারুফুর রহমানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুর জেলা বিএনপির নেতাদের সাথে ব্যবসায়ী জয়নাল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪