ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

শেরপুর ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ২০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সকালে হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শিক্ষক মাসুদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অভিনুর ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, শেরপুর ও জামালপুর জেলা ব্যবস্থাপক মো. সোলাইমান হোসেন। প্রধান আলোচক ছিলেন, ময়মনসিংহ ‘ছ’ অঞ্চলের কালব ডিরেক্টর মো. সাইফুদ্দিন আহাম্মেদ সবুজ। শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রথম অধিবেশনে আলোচনা এবং দ্বিতীয় অধিবেশনে সমিতির আয়-ব্যয় হিসাব প্রদানসহ পরবর্তী বছরের বাজেট অনুমোদন করা হয়। অনুষ্ঠানের শেষদিকে উপস্থিত সদস্যদের মাঝে র‍্যাফেল ড্র-এর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুর ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ২০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ০৫:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫