ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

শেরপুর-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

রিপোর্টার: মোঃ তৌহিদুল রহমান
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

রিপোর্টার: মোঃ তৌহিদুল রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন শেরপুর জেলার গর্ব, সমাজসেবায় নিবেদিতপ্রাণ এবং তরুণ প্রজন্মের প্রিয় মুখ ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে মানবিক ও চিকিৎসাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ, নারী ও শিশু স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের মাধ্যমে তিনি শেরপুরবাসীর কাছে একজন মানবিক নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর সদরসহ আশেপাশের ইউনিয়নগুলোতে ইতোমধ্যেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রিয়াঙ্কা’র জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তরুণ ভোটারদের মধ্যে তার আধুনিক চিন্তাধারা ও সততার ভাবমূর্তি বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে।
ডাঃ প্রিয়াঙ্কা বলেন, “আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির আন্দোলনে শরিক হয়েছি। ধানের শীষই জনগণের মুক্তির প্রতীক। ইনশাআল্লাহ, জনগণ যদি সুযোগ দেয়, শেরপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করব।”
দলের একাধিক সূত্র জানিয়েছে, তৃণমূল পর্যায়ে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নাম মনোনয়ন তালিকার শীর্ষে রয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ, মতবিনিময় সভা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধি করে চলেছেন।
শেরপুরের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ প্রজন্মের এই শিক্ষিত, সৎ ও সাহসী নারী নেত্রী যদি ধানের শীষ প্রতীকে মনোনয়ন পান, তবে শেরপুর-১ আসনে এক শক্ত প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হবে।
শেষে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন:
“আমার একটাই লক্ষ্য — জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দেওয়া, শেরপুরকে একটি উন্নত, আধুনিক ও মানবিক জেলায় পরিণত করা।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুর-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

নিউজ প্রকাশের সময় : ০৭:৩০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫