ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

শ্রীবরদীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি- 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদী উপজেলায় আমন ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার(১১আগস্ট) বিকেলে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,মামুন মিয়া (৪০) ও সাদু মিয়া ( ৬০)। নিহত মামুন মিয়া নবীনপুর এলাকার সিরাজুল হক ওরফে ভুড্ডুস মিয়ার ছেলে এবং সাদু মিয়া পার্শ্ববর্তী বগুলাকান্দি এলাকার মৃত ফজল হকের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কৃষক মামুন ও সাদু মিয়া মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি পড়তে থাকে। একপর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারাক্তক ভাবে আহত হয় মামুন ও সাদু মিয়া। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন এক ছেলে এক মেয়ের জনক। অপরদিকে সাদু মিয়ার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান লিটুল সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রীবরদীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪