ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

সড়কে দীর্ঘ যানজট জামালপুরগামী কমিউটার ট্রেন বিকল এর ঘটনায়,

সৈয়দ মো স্বাধীন রিপোর্টাস,,,,,,,,
  • নিউজ প্রকাশের সময় : ০৩:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন এক নম্বর লাইনে বিকল হয়ে পড়েছে। এতে ২ নম্বর লাইনে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, শ্রীপুর-গোসিঙ্গা সড়কের ওপর বিকল হওয়ায় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।গাজীপুরে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা সড়কের ওপর ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সড়কে যান চলাচল বন্ধ রয়েছেশ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শফিকুল জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী ট্রেন ‌‘জামালপুর কমিউটার’ শ্রীপুর রেল স্টেশন এলাকায় প্রবেশ করে। স্টেশনে যাত্রা বিরতি শেষে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময়ই সড়কের ওপর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিকভাবে একই সড়কে চলাচলকারী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সঙ্গে রিজার্ভ ইঞ্জিন ও মেরামতকারী প্রকৌশলী আনা হচ্ছে। আশা করা যাচ্ছে, কিছু সময়ের মধ্যে ট্রেনটি সড়কের ওপর থেকে সরিয়ে নেওয়া যাবে। এছাড়া শ্রীপুর স্টেশনের ১নম্বর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন রেল স্টেশন কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সড়কে দীর্ঘ যানজট জামালপুরগামী কমিউটার ট্রেন বিকল এর ঘটনায়,

নিউজ প্রকাশের সময় : ০৩:০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪