ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

সরকারি কর্মকর্তাদের মতো অফিস করতে হবে ইউপি চেয়ারম্যানদের 

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তাদের মতো চেয়ারম্যানদেরও নির্ধারিত সময়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সরকার। সহজে এবং কম সময়ে সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে এমন নির্দেশনা দিয়ে চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়েছে। নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন পরিষদের সচিব জাকিরুল ইসলাম চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন। তাঁর দেওয়া তথ্য মতে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ–থেকে গত ১৫ মে এ সংক্রান্ত পরিপত্রে জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদ গ্রামীণ জনগোষ্ঠীর খুবই কাছাকাছি থেকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে। সেবা সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় তা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা জন্ম–মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে অন্যান্য সেবা প্রদান, গ্রাম আদালত পরিচালনাসহ নানাবিধ সেবা দিয়ে থাকেন। জনগণ সাধারণত অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫ টা) ইউনিয়ন পরিষদের সেবা গ্রহণ করে থাকেন। ইউনিয়ন পরিষদের সেবা সহজে এবং যথাসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চেয়ারম্যানদের সরকার নির্ধারিত অফিস সময়ে পরিষদে উপস্থিত থাকা প্রয়োজন। এর ফলে কম সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি সহজতর হবে এবং কর্মচারীরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালনে অধিকতর সক্রিয় হবেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কোনো কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা অধিক্ষেত্রের বাইরে অবস্থান করলে বা অফিসে উপস্থিত থাকতে না পারলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বা প্রয়োজনে জেলা প্রশাসককে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারি কর্মকর্তাদের মতো অফিস করতে হবে ইউপি চেয়ারম্যানদের 

নিউজ প্রকাশের সময় : ০৬:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪