ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

সাংবাদিককে পিটিয়ে ভবন থেকে ফেলে দিল দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ৩৮২ বার পড়া হয়েছে

পাহাড়ের মাটি কাটার সংবাদ প্রকাশ করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে আইয়ুব মিয়াজী (৩৪) নামে এক সাংবাদিককে পিটিয়ে ভবনের ৩ তলা থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আইয়ুব মিয়াজীর পাঁজরের তিনটি হাড় ভেঙে গেছে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দোহাজারী রেলওয়ে স্টেশন সংলগ্ন আর কে প্লাজায় ২০-২৫ জন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। ভবন থেকে ফেলে দেওয়ার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হামলার ঘটনায় ওইদিন রাতে আইয়ুব মিয়াজীর বাবা আবদুস শুক্কুর বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলা করেছেন।

সাংবাদিক আইয়ুব মিয়াজীর বাবা আবদুস শুক্কুর বলেন, ‘আমার ছেলে পাহাড় কাটার সংবাদ পত্রিকায় লিখেছিল। এ কারণে তাকে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে ভবন থেকে ফেলে দিয়েছে তারা। প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ভালো নয়’।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম বলেন, আইয়ুব মিয়াজীর ওপর হামলার খবর শুনেছি। বিষয়টি জেলা সমন্বয় সভায় উপস্থাপন করা হবে এবং মামলা করার জন্য পরিবেশ অধিদফতরে লিখিতভাবে জানানো হবে।

চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আইয়ুবের বাবা আবদুস শুক্কুর দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭–৮ জনকে বিবাদী করে একটি মামলা করেছেন। মামলার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিককে পিটিয়ে ভবন থেকে ফেলে দিল দুর্বৃত্তরা

নিউজ প্রকাশের সময় : ০৭:০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩