ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

সাকিবের মাঠে ফেরার সময় জানা গেল

রিপোর্টার তাজিম উদ্দিন তজু
  • নিউজ প্রকাশের সময় : ০১:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

সাকিবের মাঠে ফেরার সময় জানা গেলশ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্টে জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর ডিপিএলে নিজ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামেননি তিনি। শুরুতে পবিত্র ওমরা হজ পালন করতে সৌদি আরবে যান সাকিব। সৌদি থেকেই পরে টাইগার এই অলারাউন্ডার পাড়ি জমান আমেরিকাতেপরিবারের সঙ্গে সেখানে ঈদুল ফিতর পালন করেছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী-সন্তানদের সঙ্গে সেই ছবিও দেখা গেছে। তবে কবে নাগাদ দেশে ফিরছেন সাকিব এটি এখন বড় প্রশ্ন। কেননা ঈদের ছুটি শেষে আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের দশম রাউন্ড। আর এদিন মাঠে নামবে সাকিবের দল শেখ জামাল। তবে পারটেক্সের বিপক্ষে দেখা যাবেনা সাকিবকে সেটি স্পষ্ট করেছেন তার দলের কোচ সোহেল ইসলাম। তবে পরবর্তী ম্যাচ আবাহনীর বিপক্ষে সেই ম্যাচে দেখা যেতে পারে তাকে। গতকাল গণমাধ্যমে সোহেল বলেন, ‘সাকিব আপাতত ছুটিতে আছেন। কালকের ম্যাচ না খেলে পরের ম্যাচ খেলার সম্ভাবনা আছে।এদিকে পরের ম্যাচে আবাহনীর বিপক্ষে শেখ জামালের খেলা সহজ হবে না বলে জানিয়েছেন দলের কোচ সোহেল। প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন, ‘আবাহনী অনেক ভাল দল। জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন আবাহনীতে। তবে ক্রিকেট খেলা, জানেন তো। আমাদের দলও বেশ ভাল। দুই বছর আগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। গত বছর যে দুটি ম্যাচ খেলেছি, এর মধ্যে আমরা একটাতে জিতেছি। আমাদের দল কিন্তু খুব একটা বদলায়নি। যখন আবাহনীর সঙ্গে খেলা হবে, তখন আমাদের চেষ্টা থাকবে ভাল করার ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরেছেন শান্ত-তামিমরাশান্তর মনে হয়নি সাকিবের বয়স ‘৩৭’সাকিবের ৭৫ নম্বর জার্সি তুলে রাখার আবেদন সাইফউদ্দিনের তবে এযাত্রায় তাদের ডিপিএলের সময়টা খুব বেশি লম্বা হতে পারছে না। কয়েকদিন পরই জাতীয় দলের ক্রিকেটাররা হয়ে পড়বেন ব্যস্ত। কেননা আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্ভাব্য ক্রিকেটারদের দ্রুতই দিতে হবে ফিটনেস টেস্ট। সব ঠিক থাকলে আগামী ১৮ এপ্রিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় থাকা খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা নেওয়ার কথা। এদিকে জাতীয় দলের কোচদের ঢাকায় ফেরার কথা রয়েছে ২২ এপ্রিল।২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম তিন ম্যাচ। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে। জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে হবে সেই সিরিজ। এরপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপের ব্যস্ততা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিবের মাঠে ফেরার সময় জানা গেল

নিউজ প্রকাশের সময় : ০১:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪