ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

সিএনজির লাইসেন্স রেজিস্ট্রেশন পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

সিএনজির লাইসেন্স রেজিস্ট্রেশন পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন।

ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত হওয়া সিএনজিচালিত অটোরিকশার লাইসেন্স রেজিস্ট্রেশন দ্রুত চালু করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৮ বছর ধরে সিএনজিচালিত অটোরিকশার লাইসেন্স রেজিস্ট্রেশন বন্ধ ছিল। সম্প্রতি সরকার অটোরিকশার লাইসেন্স চালু করার সিদ্ধান্ত গ্রহণ করায় ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য ১০ হাজার লাইসেন্স দেওয়ার জন্য আবেদন করা হয়। ইতোমধ্যে ১৮শ ৫০টি সিএনজিচালিত অটোরিকশার লাইসেন্স প্রদান করা হয়েছে। যা থেকে সরকার রাজস্ব আয় করে প্রায় ৪ কোটি টাকা। সম্প্রতি একটি সংবাদ প্রকাশের জেরে রেজিস্ট্রেশন কার্যক্রমটি স্থগিত হয়ে পরায় সিএনজি চালকরা বিপাকে রয়েছে। তারা দ্রুত পুনরায় কার্যক্রম চালু করার দাবি জানান। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে পাশাপাশি সড়কে বৈধ যানচলাচল বৃদ্ধি পাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. কুদ্দুস মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. হারুন মিয়া, যুগ্ম সম্পাদক মো. শামিম, সাংগঠনিক সম্পাদক তাহের মিয়া, অর্থ সম্পাদক কামাল মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিএনজির লাইসেন্স রেজিস্ট্রেশন পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন।

নিউজ প্রকাশের সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩