ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

সিঙ্গাইরে নতুন ওসির সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার: সাহিদ মন্ডল
  • নিউজ প্রকাশের সময় : ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

রিপোর্টার: সাহিদ মন্ডল

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর সিঙ্গাইর প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিঙ্গাইর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সন্ত্রাসী কার্যকলাপ দমন, জুয়া, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ দমনে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় ওসি মাজহারুল ইসলাম বলেন, সিঙ্গাইর উপজেলাকে একটি অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা এলাকার সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। তারা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে।
সভায় সিঙ্গাইর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে পুলিশ-সাংবাদিকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিঙ্গাইরে নতুন ওসির সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫