ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

সিলেটে বন্যার্ত মানুষের মাঝে কুমিল্লার ওলামাদের ত্রাণ বিতরণ

আনজার শাহ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা। 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

ভারতীয় পানির ঢল নেমে বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। অকাল বন্যায় এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে সিলেটের গোয়াইনঘাট,জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ এই চারটি উপজেলার অনেকগুলো গ্রাম। পানিবন্দি প্রায় লাখ মানুষ। এদিকে সিলেটের পানিবন্দি মানুষদের পাশে দাঁড়িয়েছে কুমিল্লার প্রাণপুরুষ ওলামায়ে কেরামদের মধ্যমণি হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব। দুর্গত এলাকায় খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা সোলাইমান সাহেবের নেতৃত্বে নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। গোয়াইনঘাট উপজেলার রোস্তমপুর ইউনিয়নে তারা পানিবন্দী প্রায় দুই শত মানুষের মাঝে ১ হাজার টাকা করে বিতরণ করেন। বাংলাদেশ খেলাফতে মজলিসের সিলেট জেলার সভাপতি হযরত মাওলানা ইকবাল হুসেইন সাহেব সাংবাদিকদের কে বলেন, হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম জিলানী নির্দেশে যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকে কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক হযরত মাওলানা ইমাম হোসাইন ও সহ- সভাপতি ইব্রাহিম সিরাজি সাহেব ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ নির্বাহী সদস্য মুফতী কামরুল হাসান সহ বাংলাদেশ খেলাফতে মজলিসের অন্যান্য নেতাকর্মীরা। সে ধারাবাহিকতায় আমরা এবারও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি।এদিকে সুরমা ও সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। সুরমা-কুশিয়ারার মিলনস্থল অমলশীদে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু গোয়াইনঘাট উপজেলার ৭৫ ভাগ এলাকা প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধার কাজ করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে বন্যার্ত মানুষের মাঝে কুমিল্লার ওলামাদের ত্রাণ বিতরণ

নিউজ প্রকাশের সময় : ০৮:০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪