ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

সুনামগঞ্জে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত।

রিপোটার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৪:০০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

“সচেতনতা, স্বীকৃতি, মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। মঙ্গলবার(২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ফটক থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সূচিত্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক শিশুদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।শহর সমাজসেবা কর্মকর্তা শাহীনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।আরও বক্তব্য রাখেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শাফাতুল হক চৌধুরী, উন্নয়নকর্মী সুবিমল চক্রবর্তী চন্দন, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার।সভার শুরুতে দিবসটি তাৎপর্য তুলে ধরে সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. তানজিল হক।আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ ও চিত্র অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুনামগঞ্জে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত।

নিউজ প্রকাশের সময় : ০৪:০০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪