ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

হজ পালনের সময় মারা গেলেন এক বাংলাদেশি হাজি ১৮ হজযাত্রীর মৃত্যু

রিপোর্টার আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

সৌদি আরবে হজ পালনের সময় জর্ডান ও ইরানের অন্তত ১৯ জন হজযাত্রী মারা গেছেন। সৌদিতে তীব্র তাপদাহের কারণে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে ১৬ জুন উভয় দেশের কর্তৃপক্ষ জানিয়েছে। ওইদিন একজন বাংলাদেশি হাজি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।মো. আলমগীর হোসেন খান (৭৩) নামে ওই হাজি ১৬ জুন হজ পালন করতে গিয়ে মিনায় মারা যান। এ নিয়ে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ১৮ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (১৮ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৬ জন পুরুষ ও দুইজন মহিলা। এদের মধ্যে মক্কায় ১৩ জন, মদিনায় চারজন এবং মিনায় একজন মারা গেছেন।হেল্পডেস্কের তথ্যমতে, সর্বশেষ গত ১২ জুন বুধবার সৌদিতে দুইজন মারা যান। মারা যাওয়া দুইজন হলেন– মো. শাহ আলম (৭৭) ও সুফিয়া খাতুন (৬২)। তাদের বাড়ি যথাক্রমে কুমিল্লা ও কিশোরগঞ্জ। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।মারা যাওয়া অন্য হজযাত্রীরা হলেন– নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মো. আসাদুজ্জামান (৫৭), ভোলা জেলার মো. মোস্তফা (৯০), কুড়িগ্রাম জেলার লুৎফর রহমান (৬৫), ঢাকা জেলার নবাবগঞ্জের মুরতাজুর রহমান (৬৩), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪), ঢাকা জেলার মোহাম্মদ শাহজাহান (৪৮), কুমিল্লা জেলার আলী ইমাম ভুঁইয়া (৬৫), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মো. জামাল উদ্দিন (৬৯), কক্সবাজার জেলার রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাকসুদ আহমদ (৬১), ফরিদপুর জেলার মমতাজ বেগম (৬৩), ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম (৫৭), গাইবান্ধা জেলার গোবিন্দপুর উপজেলার মো. সোলাইমান (৭৩), রংপুরের মিঠাপুকুর উপজেলার শাহজাদ আলী (৫৫) এবং রংপুরে তারাগঞ্জের গোলাম কুদ্দুস (৫৪)।সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হজ পালনের সময় মারা গেলেন এক বাংলাদেশি হাজি ১৮ হজযাত্রীর মৃত্যু

নিউজ প্রকাশের সময় : ১০:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪