ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

হানাহানি-খু*ন-ধ*র্ষণ-নারী নির্যাতন বন্ধের দাবিতে কালো কার্ড প্রদর্শন ও সমাবেশ অনুষ্ঠিত।

ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

হানাহানি-খু*ন-ধ*র্ষণ-নারী নির্যাতন বন্ধের দাবিতে কালো কার্ড প্রদর্শন ও সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে ১৬ মে শুক্রবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আবু বকর সিদ্দিক রতন, রুবেল আখন্দ, আফতাব মন্ডল, সাইফুল হক রহমান, অরবিন্দ দেবনাথ প্রমুখ।সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেছেন, আমরা রাজনীতির নামে অপরাজনীতির নামে যেভাবে বন্ধ চাই, তেমনই চাই খুন-ধর্ষণ-হানাহানি বন্ধ হোক। বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা সারাদেশে সহিংসতার বিরুদ্ধে গত ১২ বছর ধরে রাজপথে ছিলো-আছে-থাকবে ইনশাল্লাহ। নতুনধারা বাংলাদেশ এনডিবির স্পষ্ট বক্তব্য- আমরা হানাহানি-খুন-ধর্ষণ বন্ধে আইন-শৃঙ্খলার উন্নতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি- যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, পদত্যাগ করুন, তবু বাংলাদেশের মানুষকে বাঁচান। এসময় মোমিন মেহেদী আরো বলেন, ৫ আগস্টের পর আমরা রাজনৈতিক দল করতে দেখেছি ছাত্রদেরকে, কিন্তু জনগণের পক্ষে কথা বলতে দেখিনি। কারণ তারা প্রতারণার পথ ধরে রাজপথে এসেছিলো, আছে, থাকবে। যে কারণে নারী সংস্কার, নির্বাচন সংস্কার, ঐক্যমত্ত কমিশনসহ প্রায় সকল সংস্কার কমিটি আজ জাতির কাছে প্রশ্নবিদ্ধ। দেশের মানুষ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন বিক্ষুদ্ধ।নতুনধারার নেতৃবৃন্দ এসময় আরো বলেন, নির্মমতার পথে এগিয়ে চলছে ছাত্রদের সরকার। যে কারণে আজ ছাত্র হত্যার ঘটনা ঘটছে, হানাহানি বাড়ছে। দ্রব্যমূল্য বাড়ছে, ডলারের দাম বাড়ছে, মূল্যস্ফিতি বাড়ছে, শেয়ার বাজার লুট হচ্ছে। এমতবস্থায় স্বরাষ্ট্র, খাদ্য, শিল্প, বাণিজ্য, গণপূর্ত, তথ্য ও বন উপদেষ্টার পদত্যাগ করা উচিৎ। তারা পদত্যাগ না করলে আমরা তাদের অপসারণের দাবিরেত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হানাহানি-খু*ন-ধ*র্ষণ-নারী নির্যাতন বন্ধের দাবিতে কালো কার্ড প্রদর্শন ও সমাবেশ অনুষ্ঠিত।

নিউজ প্রকাশের সময় : ০৭:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫