ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

হাসিনা’ ‘আর কয়েক দিন সময় পেলে সব কিছুই ভারতকে দিয়ে দিতেন 

রিপোর্টার সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, হাসিনা ছাড়া বাংলাদেশ মানে ভারতবিহীন বাংলাদেশ। হাসিনা মানেই ভারত। আর কয়েকটা দিন সময় পেলে সবকিছু দিয়ে দিতেন। আল্লাহ আমাদের রহম করেছেন। বাংলাদেশের মধ্য দিয়ে তাদের (ভারতের) ট্রেন চলাচলের ব্যবস্থা করে দিয়েছিল। তখন তাদের মিলিটারি, পুলিশ এসে বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার চালাত।শুক্রবার (৩০ আগস্ট) বিকেলের দিকে ফেনীর ছাগলনাইয়ার দারোগাহাট আবুল কাশেম ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, সবাই সম্মেলিতভাবে বন্যা মোকাবিলা করেছি। একইভাবে ভারতের আধিপত্যবাদকে মোকাবিলা করবে। যদি একা একা বাঁচতে চান, তাহলে কেউ বাঁচবেন না। আর যদি সবাইকে নিয়ে বাঁচতে চান তাহলে সবাই বাঁচবে। ঐক্যবদ্ধ থাকলে স্বৈরাচার টিকে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এবারের আন্দোলন আমাদের জন্য একটি শিক্ষা দিয়ে গেছে। ঐক্যবদ্ধ থাকলে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। আবার এ বন্যায় সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আরেকটি শিক্ষা দিয়েছে। বন্যার্ত মানুষদের জন্য সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। প্রত্যেকের জায়গা থেকে মানুষের পাশে এগিয়ে আসায় ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কম হয়েছে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসিনা’ ‘আর কয়েক দিন সময় পেলে সব কিছুই ভারতকে দিয়ে দিতেন 

নিউজ প্রকাশের সময় : ০৭:০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪