ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

১৪ ডিসেম্বর শ/হীদ বুদ্ধি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা

মোঃ আল আমিন ভোলা জলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ১০:৫২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

মোঃ আল আমিন ভোলা জলা প্রতিনিধি

‎ভোলার মনপুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
‎শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুসার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
‎বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার ঠিক প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের প্রখ্যাত শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার নীলনকশা বাস্তবায়ন করে। এই নির্মম হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনোই ভুলার নয়।
‎বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।
‎সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,”আজকের এই দিনটি জাতির জন্য একটি স্মরণীয় দিন ১৯৭১ সালে এই দিনে পাক হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে বেছে বেছে বুদ্ধিজীবীদের কে হত্যা করে। যা আমাদের জন্য অপনীয় ক্ষতি”। তিনি আরও বলেন দেশের শান্তি শৃঙ্খলার জন্য সকল রাজনীতি দলকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আগামী দিনের জাতীয় নির্বাচন সুন্দর ভাবে শেষ করার জন্য সকল রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চান।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আমিনুল ইহসান জসিম, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নূরনবী,উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা,বীর মুক্তিযোদ্ধা, মনপুরা প্রেসক্লাবের সভাপতি অহিদুর রহমান,মনপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল,মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল্লাহ ইলিয়াছ, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরামুল কবির,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‎আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৪ ডিসেম্বর শ/হীদ বুদ্ধি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা

নিউজ প্রকাশের সময় : ১০:৫২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫