ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

৫৭ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১০:৫৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত এপ্রিল মাসে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ১৭৮ টাকা। মে মাসের জন্য ৫৭ টাকা বাড়িয়ে এক হাজার এক হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

আজ মঙ্গলবার বিইআরসির হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্যরা ও বিইআরসির সচিব।

বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম বেড়েছে। এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৫২ পয়সা।

এর আগে মার্চ মাসের এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪২২ টাকা। ফেব্রুয়ারিতে দাম ছিল এক হাজার ৪৯৮ টাকা। জানুয়ারিতে ছিল এক হাজার ২৩২ টাকা। ডিসেম্বরে ছিল এক হাজার ২৯৭ টাকা, নভেম্বরে ছিল এক হাজার ২৫১ টাকা, অক্টোবরে ছিল এক হাজার ২০০ টাকা, সেপ্টেম্বরে ছিল এক হাজার ২৩৫ টাকা, আগস্টে ছিল এক হাজার ২১৯ টাকা এবং জুলাই মাসে ছিল এক হাজার ২৫৪ টাকা। আর জুন মাসে ছিল এক হাজার ২৪২ টাকা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫৭ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম

নিউজ প্রকাশের সময় : ১০:৫৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩