ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

জয়পুরহাটে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মিশিকুল মন্ডল জয়পুরহাট জেলা প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে জন্ম নেওয়া রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০২১ সালের ২৬ অক্টোবর সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ‘গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ’— এই চার মূলনীতিকে ধারণ করে দলটি প্রতিষ্ঠিত হয়। এর মূল স্লোগান— “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার।”গণঅধিকার পরিষদের সভাপতি হিসেবে রয়েছেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায় এবং প্রতীক হিসেবে পায় ‘ট্রাক’।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা।সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা গণ অধিকার পরিষদ এর যুগ্ম আহবায়ক মো:আ: হামিদ বাবুএ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ, কৃষকের ন্যায্য দাবি আদায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও মোদির আগমনবিরোধী আন্দোলনে গণঅধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মোদিবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও যুব অধিকার পরিষদের ৫৪ জন নেতাকর্মী কারাভোগ করেন।”

সভায় আরও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সুমন আহমেদ অভি। তিনি বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই গণঅধিকার পরিষদের জন্ম। যখন ভয় ও নিপীড়নের কারণে রাজপথে আন্দোলন করা কঠিন ছিল, তখন এই সংগঠনের নেতারা জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলেন।আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ এর যুগ্ম সদস্য সচিব আরিফ ইসলাম,জেলা যুব অধিকার পরিষদ এর  সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক রায়হান কবিরজেলা যুব অধিকার পরিষদ এর সিনিয়র সহ সভাপতি শাহিন, সদর উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক মো. হয়রত আলী ও সদস্য সচিব মো. আব্দুর রউফ। এ ছাড়া আমদই ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহবায়ক মো. বিপ্লব হোসেন,কালাই উপজেলা যুব অধিকার পরিষদ এর দপ্তর সম্পাদক সাংবাদিক মো:সুমন মন্ডলঅনুষ্ঠানে জেলা ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সাধারণ জনগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ প্রকাশের সময় : ০৯:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫