ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

নৌবাহিনীর সদস্য পরিচয়ে ১৩ বিয়ে করে তরুণীরদের সর্বনাশ

রিপোর্টার মোঃ সাহাবউদ্দিন
  • নিউজ প্রকাশের সময় : ০৩:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

নৌবাহিনীর সদস্য পরিচয়ে ১৩ তরুণীকে বিয়ে করার অভিযোগে ময়মনসিংহে মাহিদুল ইসলাম ওরফে মইদুল (২৭) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার সহযোগী কুদ্দুস আলী (৩৫)কেও আটক করা হয়। মহিদুল ইসলাম মানিকগঞ্জের দৌলতপুর থানার মোহাম্মদ আলীর ছেলে। সহযোগী কুদ্দুস আলী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নাগুয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া এ তথ্য জানান। এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গাজীপুরের চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে মাহিদুল ইসলামকে আটক করা হয় সংবাদ সম্মেলনে জানানো হয়, মাহিদুল ইসলাম নৌবাহিনীতে এমএলএস হিসেবে কর্মরত ছিলেন। সেখানে দুই বছর কাজ করার পর নানা কারণে চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি নৌবাহিনীর সদস্য হিসেবে মানিকগঞ্জে তিনজন, টাঙ্গাইলে তিনজন, কিশোরগঞ্জে একজন এবং ময়মনসিংহে ছয়জনকে বিয়ে করেন। মাহিদুল ইসলাম প্রতিবন্ধী নারীকে বিয়ে করে ভাতার টাকা আত্মসাৎ করতেন। মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে একের পর এক বিয়ে করে ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন পুলিশ সুপার জানান, মাহিদুল ইসলামকে গ্রেপ্তারের খবর পেয়ে তার ছয় স্ত্রী হাজির হয়েছেন। তারা সবাই টাকা উদ্ধার ও মাহিদুল ইসলামের কঠোর বিচার দাবি করেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলেও জানান তিনি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নৌবাহিনীর সদস্য পরিচয়ে ১৩ বিয়ে করে তরুণীরদের সর্বনাশ

নিউজ প্রকাশের সময় : ০৩:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪