ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

জামালপুরের মেলান্দহে সেতুর কাজে, চরম ভোগান্তি জনগন।

মোঃ মোজাম্মেল হক (জামালপুর জেলা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিকল্প সড়ক তৈরি না করেই একটি সেতুর নির্মাণ করা হচ্ছে। যদিও সেতু নির্মাণ করার শুরুতেই গাড়ি চলাচলের জন্য বিকল্প সড়ক নির্মাণের কথা ছিল। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুই পারে যাতায়াতকারী কয়েক গ্রামের সাধারণ মানুষ।

গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলার ভাবকী-রায়গঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১০ কিলোমিটার ঘুরে যানবাহন চলাচল করতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ছয় মাস ধরে সেতুটির মাঝের অংশ ভেঙে পড়েছিল। এতে ঝুঁকি নিয়ে যানবাহন করছিল। পরে ঝুঁকিপূর্ণ ওই সেতু না ভেঙ্গেই তার ওপর বেইলি সেতু নির্মাণ করা হচ্ছে। তবে বিকল্প সড়কের ব্যবস্থা না করায় এ পথে যান চলাচল বন্ধ রয়েছে।

মাদারগঞ্জ উপজেলা আদারভিটা ইউনিয়নের লাল মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী বলেন, জামালপুর শহরে গিয়েছিলাম শ্যামগঞ্জ কালীবাড়ি হয়ে। এই সড়ক বন্ধের বিষয়টি জানতাম না। ভাবকী থেকে বাগবাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দূরত্ব, এখানে এসে দেখি সেতু নির্মাণের কাজ চলছে, তাই রাস্তা বন্ধ। এখন প্রায় ২০ কিলোমিটার ঘুরে বেলতৈল যেতে হবে। যদিও এ সেতু হয়ে বেলতৈল মাত্র ৩ কিলোমিটার।

মেলান্দহ উপজেলা চর সগুন এলাকার মিজান নামে এক মোটরসাইকেল চালক বলেন, বিকল্প ব্যবস্থা না রেখে সেতু নির্মাণের কাজ শুরু করা ঠিক হয়নি। রাস্তা বন্ধ দেখে কোনো উপায় না পেয়ে পরে ধান ক্ষেতের ভেতর দিয়ে চার পাঁচজনে মিলে মোটরসাইকেল পাড় করলাম।

বেইলি সেতু নির্মাণ শ্রমিক মো. বাতাশু বলেন, বেইলি সেতু ২১ মিটার দৈর্ঘ্যের নির্মাণ করা হচ্ছে। দুই একদিনের দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরের মেলান্দহে সেতুর কাজে, চরম ভোগান্তি জনগন।

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪