নড়াইল ডিবি কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১জন গ্রেফতার।

- নিউজ প্রকাশের সময় : ০৮:৫৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সবুজ কাজী (২৫) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সবুজ কাজী (২৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ধানাইড় গ্রামের মোঃ টিটন কাজীর ছেলে। অদ্য ২৪ ফেব্রুয়ারি’২৪ সন্ধ্যা ১৮ঃ৩০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন চণ্ডীবরপুর ইউনিয়নের আলীগঞ্জ ফেদী সাকিনস্থ জনৈক লিয়াকত আলীর বাগানের মধ্য হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই(নিঃ) আনিসুজ্জামান, এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সবুজ কাজী (২৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
















