ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা 

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট।

বিশেষ প্রতিনিধি তামান্না ইসলাম হাবিবা
  • নিউজ প্রকাশের সময় : ০১:৫৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট।

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ারুল বলেন, রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে সেখানে আরও ১১টি ইউনিট যোগ দিয়েছে।তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সাততলা ভবনের দ্বিতীয় তলায় প্রথম আগুন দেখা যায়। পরে তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ভবনের প্রতিটি ফ্লোরেই রেস্টুরেন্ট রয়েছে। আগুন উপরের দিকে ছড়িয়ে পড়লে বেশ কিছু মানুষ আটকে পড়ে। তাদের মধ্যে অন্তত দুজনকে নামিয়ে আনতে দেখা গেছে।

ভেতরে কেউ আটকে আছে কিনা তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বলছে, ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যারা আটকে আছে তাদের উদ্ধারের চেষ্টা চরছে।

মারুফ নামে একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, এই সময়ে রেস্টুরেন্টগুলোতে অনেক কাস্টমার থাকে। কতজন আটকা পড়েছে, তা বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট।

নিউজ প্রকাশের সময় : ০১:৫৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪