ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

পাররাম রামপুর পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

মোজাম্মেল হক জামালপুর জেলা প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব এ কে এম আনিছুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পাররাম রামপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার বিরুদ্ধে সিআর মামলা নং- ২০৯(১) ২০২২ এর অভিযোগ জুডিসিয়াল মেজিষ্ট্র্যাট সি,আর আমলী আদালত বকশীগঞ্জ জামালপুর কর্তৃক আমলে নেয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক জামালপুরকে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন এবং সেলিম মিয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হল।বরখাস্তের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, ‘সাময়িক বরখাস্তের বিষয়টি শুনেছি। কিন্তু কোনো চিঠি পাইনি। চিঠি পেলে কর্তৃপক্ষের নির্দেশ মেনে নেব। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলবো।’এদিকে, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স মোবাইল ফোনে জানান, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সেলিমার বরখাস্ত সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। সেলিম মিয়ার সাময়িক বরখাস্তের নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাররাম রামপুর পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নিউজ প্রকাশের সময় : ০৪:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪