ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

বাদ পড়ার ২ দিন পর দলে ফিরলেন লিটন

রিপোর্টার ফাহারিয়া ইসলাম  মুন
  • নিউজ প্রকাশের সময় : ১০:০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতে না হতেই দুই ম্যাচ টেস্টের প্রথমটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ নাহিদ রানা। মূলত ঘরোয়া ক্রিকেটে গতি দিয়েই নির্বাচকদের নজর কাড়লেন তরুণ এই পেসার। এ ছাড়া ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়ার দিন দুয়েকের মাথায় আবারও দলে ফিরলেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। তবে এবার টেস্টের স্কোয়াডে ফিরেছেন। এদিকে, দলে নেই আরেক পেসার তাসকিন আহমেদ। ধারণা করা হচ্ছে, ধকল কাটানোর উদ্দেশেই বিশ্রাম নিয়েছেন তিনি। গত বছর নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের দলে ছিলেন না লিটন। লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের দলে আবারও ফিরলেন। এর মধ্য দিয়ে জাতীয় দলেও আরেকবার ফিরছেন লিটন। লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডের আগে আচমকাই দল থেকে ছিটকে যান লিটন। বিসিবির বিবৃতিতে লিটনের বাদ পড়ার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়, তাই আমরা দলে পরিবর্তন এনেছি। একইসঙ্গে এর মাধ্যমে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের সামনেও খেলার সুযোগ থাকবে।’শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডের দল থেকে বাদ পড়ার পর এই ওপেনারকে নিয়ে চলছে আলোচনা। জাতীয় দল থেকে সিরিজের মাঝপথে কারোর বাদ পড়া বাংলাদেশের জন্য কিছুটা বিরল ঘটনা। ‘নতুন বলে অধারাবাহিক’ বলে তাকে ছাঁটাই করেছে টিম ম্যানেজমেন্ট। এরমধ্যে নিজের ফিরে আসার সংগ্রাম শুরু করেছেন লিটন। গতকাল (রোববার) খেলেছেন ডিপিএলে। সেখানেও ব্যাট হাতে আবাহনীর হয়ে করেছেন ৫ রান। সবমিলিয়ে লিটনকে বেশি ক্লান্ত বলে মনে করছেন আবাহনীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাদ পড়ার ২ দিন পর দলে ফিরলেন লিটন

নিউজ প্রকাশের সময় : ১০:০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪