ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

টেকনাফে হাতেনাতে আটক ডাকাত দলের ১ সদস্য  

মোহাম্মদ মাহবুব আলম চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান 
  • নিউজ প্রকাশের সময় : ১১:২২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

রবিবার (২১ এপ্রিল) রাত ২টার দিকে হ্নীলা ইউনিয়ন পশ্চিম পানখালী শিয়াইল্যা পাহাড় মৃত হায়দর আলী’র পুত্র সোনা মিয়ার বসত-বাড়ি থেকে আটক করা হয়।কক্সবাজার টেকনাফে হ্নীলা ইউনিয়নের পানখালী গ্রামে হাতেনাতে ডাকাত দলের ১ সদস্য কে আটক করেছে স্থানীয়রা।এদিকে স্থানীয়রা জানান গত এক সপ্তাহ ধরে এলাকার মানুষজন রাতদিন পাহাড়া দিতে ছিলেন ডাকাত দলের ভয়ে। অবশেষে আজ রাতে ১২/১৫ জনের একটি ডাকাতের দল ডাকাতি করতে আসলে জনগণ তাদের ঘিরে ফেলে একজনকে ধরতে সক্ষম হয়।এসময় সর্তক অবস্থানে থাকা প্রতিবেশী লোকজন টের পেয়ে ধাওয়া করে হ্নীলা মরিচ্যাঘোনা বড়বিলের আহমদ হোছন প্রকাশ দোয়াশীর পুত্র এবং ৪/৫টি ডাকাতি মামলার আসামী ডাকাত মোহাম্মদ সাইফুল ওরফে গুটি সাইফুল্লা (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাকে পুলিশে সোপর্দ করেন স্হানীয়রা। তাদের দলের আরো ১৪ জন মতো পালিয়ে গেছে।বর্তমানে টেকনাফ থানা পুলিশের একটি টিম পানখালী এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।ডাকাতদের পাহারায় ঘুমহীন রাত পার করছে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পান খালী গ্রামের মানুষ। এসব এলাকার বেশিরভাগ মানুষ হতদরিদ্র, তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হচ্ছে কৃষিকাজ। কাজেই কিশোর, যুবক থেকে শুরু করে নারী-পুরুষ সবাইকে সারাদিন মাঠে কাজ করতে হয়। মাঠের কাজ শেষে যখন তাদের বিশ্রাম নেয়ার কথা তখন নিজেদের রক্ষার জন্য রাত জেগে ডাকাতদের পাহারা দিতে হয়। রাতভর পাহাড়ার পর সকালে আবার তাদের কাজ করতে মাঠে যেতে হয়। এভাবে বিশ্রামহীন দিন পার করছে হ্নীলা সহ আশপাশের এলাকাগুলোর মানুষ। তবে পাহারা দিয়েও ডাকাত দলকে থামানো যাচ্ছে না বলে জানান স্থানীয়রা।সুযোগ বুঝে লুটে নিচ্ছে গবাদি পশু থেকে শুরু করে স্বর্ণালংকার, এবং মাঝে মাঝে অপহরণের ঘটনাও ঘটে থাকে এই এলাকায়। প্রতিবাদ করলে পাহাড় নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয় রাতবর। পাশাপাশি ডাকাতদের সঙ্গে গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে প্রতিদিন।গত কয়েকদিনে এলাকার বেশ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতররা নিরীহদের নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও খামার থেকে গরু লুট করে নিয়ে গেছে। রাতে এ সকল এলাকাগুলো দিয়ে চলাচল করলে নিরীহ মানুষকে ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত।ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিনে ডাকাতের ঘটনা বৃদ্ধি পেয়েছে,বেশকয়েকটি বাসা বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ গরু চুরি করে নিয়ে যায় ডাকাত দল। গভীর রাতে ডাকাত দল প্রতিদিনই হামলা দিচ্ছে কোনো না কোনো বাড়িতে। ক্ষতিগ্রস্ত খামারি, কৃষক ও এলাকাবাসী।এসব কর্মকাণ্ডে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাই রাত জেগেই পাহারা দিতে হচ্ছে খামারিদের। এছাড়া পান খালী থেকে হ্নীলা বাজার যাওয়া রাস্তাটি জনশূন্য হওয়ার কারণে প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টেকনাফে হাতেনাতে আটক ডাকাত দলের ১ সদস্য  

নিউজ প্রকাশের সময় : ১১:২২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪