ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

পাঁচবিবিতে অপহরণের অভিযোগে ৩ জন গ্রেফতার: অপহৃত উদ্ধার 

রিপোর্টার মেহেদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৩:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে ভোটের ফল জানতে গিয়ে আরিফ হোসেন অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবিতে মুখ বেঁধে নির্যাতন অতঃপর অভিযোগের প্রেক্ষিতে জয়পুরহাট র‍্যাব-৫ কর্তৃক ৩ জন অপহরণকারী গ্রেফতার ও অপহৃতকে উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের ১টি চৌকস অপারশনাল দল ২৯ এপ্রিলে সোমবার রাত ৯ টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভেড়ারচড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জন অপহরণকারীকে গ্রেফতার করে।তারা হলো,পাঁচবিবি থানার গুনাই মাগুরা গ্রামের আবুল কালামের পুত্র অপহরণকারী মূলহোতা ওসমান গনী (২২), একই গ্রামের ওলিউল হাসানের পুত্র নাইম হাসান ফয়াসাল (১৭) ও আব্দুর রহিমের পুত্র আশিক ইকবাল (২৭)। এছাড়াও একই উপজেলার বরণ গ্রামের মোহাম্মদ আলী জানের পুত্র অপহৃত আরিফ হোসেনকে উদ্ধার করে। এই মামলায় পলাতক রয়েছে আসামী মেহেদী হাসান (২২), মিজানুর রহমান ও সোহান মিয়া (২২)। আজ ৩০ এপ্রিল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়,অপহৃত আরিফ গত ২৮ এপ্রিল বিকেলে আটাপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের নির্বাচনী ফলাফল জানতে দিবাকরপুর উচ বিদ্যালয় মাঠ যায়। ভোটের ফলাফল শুনে আরিফের বাড়ি ফিরতে দেরী হলে অপহৃতের বাবা আরিফের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে অপরিচিত ১জন রিসিভ করে বলে, আপনার সন্তান আমাদের হেফাজতে আছে। আগামী ২৯ এপ্রিল সকাল ৯টার মধ্যে ১০ লক্ষ টাকা দিয়ে আপনার ছেলেকে নিয়ে যাবেন।অপহৃত আরিফের ভাষ্যমতে,অপহরণকারীরা আরিফকে মুখ, হাত, পা ও চোখ বেঁধে নির্জন ভড়ারচড়া নামক জঙ্গলে নিয়ে গিয়ে ঘুমের ঔষুধ সেবন করায় এবং আটকিয়ে রেখে মুখে টেপ ও গামছা পেচিয় বিভিন্নভাবে শারিরীক নির্যাতন করে।এ সংক্রান্ত ২৯শে এপ্রিল অপহৃতের বাবা পাঁচবিবি থানা ও সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পে ছেলে অপহরণের ১টি অভিযাগ দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে অপহরনকারীদের গ্রেফতার এবং ভিকটিম আরিফকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় সোপর্দ করেছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাঁচবিবিতে অপহরণের অভিযোগে ৩ জন গ্রেফতার: অপহৃত উদ্ধার 

নিউজ প্রকাশের সময় : ০৩:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪