ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

ঘুষকাণ্ডে জুট মিলের সাবেক জিএমের কারাদণ্ড

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ১১:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৭০ বার পড়া হয়েছে

ঘুষ গ্রহণের মামলায় খালিশপুর জুট মিলের সাবেক মহা ব্যবস্থাপক (জিএম) ও প্রকল্প প্রধান মোস্তফা কামালকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩০ এপ্রিল) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় মোস্তফা কামাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।২০১৯ সালে মিলের গার্ড কমান্ডার নুরুল আমিনের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন মোস্তফা কামাল। না দিলে তাকে গার্ড কমান্ডার পদ থেকে সরিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৫ নভেম্বর ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় প্রকল্প প্রধানকে হাতেনাতে গ্রেপ্তার করে দুদক। এ ঘটনায় খালিশপুর থানায় মামলা হয়।২০২০ সালের ১৭ অক্টোবর তদন্তে প্রকল্প প্রধান মোস্তফা কামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় দুদকের উপ-পরিচালক নাজমুল আহসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুষকাণ্ডে জুট মিলের সাবেক জিএমের কারাদণ্ড

নিউজ প্রকাশের সময় : ১১:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪