দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া ইসলামী আন্দোলনের বিক্ষোভ

- নিউজ প্রকাশের সময় : ০৮:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালীতে দুই সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৩ মে) বিকেলে পৌর শহরস্থ টি এ রোড অবস্থিত দলীয় কার্যালয় সামনে থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বের হয়। এটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কয়ার এসে সমাপনী বক্তব্য রাখেন নেতারা। সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হামান হিফস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক ফয়েজী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি এম. আব্দুল করিম হাওলাদারসহ জেলা ছাত্র আন্দোলন, জেলা শ্রমিক আন্দোলন ও বিপুল পরিমানে নেতাকর্মী এবং জনসাধারণ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ফায়দা হাসিলের লক্ষ্যে মধুখালীতে উগ্রবাদীরা দুই সহোদরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। মুসলমানরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে, ফলে এই দাঙ্গার সারা দেশে ছড়িয়ে পড়েনি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তারা।






















