কালিয়া থানা ও পেড়লী পুলিশ ক্যাম্প কর্তৃক দুটি পৃথক অভিযানে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ ০৩জন গ্রেফতার

- নিউজ প্রকাশের সময় : ০২:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ বশির শেখ (৩৫) ও রাসেল ফকির (২৫) নামের ০২জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী ক্যাম্পের পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বশির শেখ (৩৫) নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী গ্রামের মৃত মানিক শেখের ছেলে এবং রাসেল ফকির (২৫) একই গ্রামের ওছি ফকিরের ছেলে। অদ্য ০৩ মে’২৪ সকাল ০৭ঃ৩০ ঘটিকার দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী ইউনিয়নের পেড়লী দরিন্দ্রচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের মাঝখান হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ বশির শেখ (৩৫) ও রাসেল ফকির (২৫) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০০(দুইশত) গ্রাম গাঁজা জব্দ করা হয় অতঃপর সকাল ১০ঃ২০ ঘটিকার সময় পৃথক আরেকটি অভিযানে এসআই(নিঃ) মশিউর রহমান, এএসআই(নিঃ) জিয়াউর রহমান ও এএসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজাদ শেখ (২৬) কে ধৃত করেন। এ সময় ধৃত আসামির হেফাজত হতে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


















