ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

আলমডাঙ্গায় দুই সাংবাদিক লাঞ্চিত

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০২:০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় সমতল ভূমিতে আনারস চাষের সাফল্যের প্রতিবেদন করতে গিয়ে আলমডাঙ্গার গাংনীতে দুই সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। কেন তার অনুমতি না নিয়ে তার কর্ম এলাকায় প্রতিবেদন তৈরি করতে এসেছে এ অভিযোগ তুলে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম তাদেরকে লাঞ্চিত করেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের বড় গাংনী গ্রামের আব্দুর রাজ্জাকের আনারস বাগানে নিউজ করতে গেলে এ ঘটনা ঘটে।লাঞ্চিত ২ সাংবাদিক হলেন, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর পত্রিকা ও ঢাকা রিপোর্ট ২৪ এর উপজেলা প্রতিনিধি আল-আমিন হোসেন ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার গাংনী ইউনিয়ন প্রতিনিধি চঞ্চল হোসেন।জানা গেছে, গত ৫ই মে উপজেলা কৃষি মেলায় প্রদর্শনী স্টলে আনারস দেখে কৃষক আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করে প্রতিবেদন করতে গেলে হঠাৎ ওই এলাকায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম সাংবাদিককে দেখে অশালীন কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে সাংবাদিকের কাজে বাধা সৃষ্টি করে এবং তার অনুমতিবিহীন নিউজ করতে আসায় সংশ্লিষ্ট কৃষকের সামনে অপদস্থ করেন। জানা যায়, এই ঘটনার নেপথ্যে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। বড়গাংনী গ্রামের বিল্লাল হোসেন এবং রিপন হোসেন নামের এক কৃষক বলেন, আমাদের গ্রামে গুটিকয়েক কৃষকের সাথে উপসহকারী কৃষি কর্মকর্তার দহরমমহরম রয়েছে। শুধু তাদেরকেই সহযোগিতা করে সে। আমাদেরকে কোন পরামর্শ বা কোন সহযোগীতা করেন না। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, নিউজ করতে গেলে মাঠকর্মীর অনুমতি নিতে হবে এমন কোন নিয়ম নাই। সাংবাদিককে যেহেতু লাঞ্ছিত করেছেন এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলেন। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসারের বরাবর আল আমিন হোসেন একটি লিখিত অভিযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলমডাঙ্গায় দুই সাংবাদিক লাঞ্চিত

নিউজ প্রকাশের সময় : ০২:০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪