ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

চুয়াডাঙ্গায় মাদক বিক্রি ও সেবনের দায়ে আটক ৩

মোঃ মকলেছুর রহমান সামস্ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তার। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উক্তো গ্রামের দক্ষিণ মাঠে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অপরাধে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানসহ জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান। সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার উক্তো গ্রামের মাঝেরপাড়ার মৃত শুকুর আলী মন্ডলের ছেলে বাবুল, কুকিয়াচাঁদপুর গ্রামের সাকা উদ্দিন জোয়ার্দ্দারের ছেলে মনোয়ার এবং একই এলাকার ইসমাইল মন্ডলের ছেলে পান্না মিয়া।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার উক্তো গ্রামে অভিযান চালায়। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে বাবুল, মনোয়ার ও পান্না মিয়া আটক হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে বাবুলকে ৭ দিনের এবং মনোয়ার ও পান্না মিয়াকে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করেন। একই সাথে প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় মাদক বিক্রি ও সেবনের দায়ে আটক ৩

নিউজ প্রকাশের সময় : ০৮:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪