সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

সিরাজদিখান প্রতিনিধিঃ দেলোয়ার খন
- নিউজ প্রকাশের সময় : ০৪:২৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের লাখিরচর এলাকা হতে ৪০ পিস ইয়াবাসহ সিফাত(২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৫ মে) রাতে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান হামিদ এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সিফাত সিরাজদিখান উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের বরাম গ্রামের মৃত আলম হোসেন এর ছেলে। সে রোহিতপুর ইউনিয়নের লাখিরচর গ্রামের মফিজ মিয়ার বাড়িতে বাড়া থাকতো।প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধী তার অপরাধ স্বীকার করেছে।



















