ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছনিতাইকারী গ্রফেতার

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে

রাজধানীর বিমানবন্দর ও টঙ্গী এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দলনেতাসহ সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৩ মে) সন্ধ্যায় র‌্যাব-১ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।গ্রেফতার অভিযুক্তরা হলো হলো শাহ আলম (১৮), হৃদয় হোসেন (২২), রাশেদুল ইসলাম (১৮), সাকিল (২০), রাসেল (২৪), রফিক (২২) ও শেখ ফরিদ (৩৪)।এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সাতটি ছুরি, একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১-এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।তিনি জানান, রাজধানীর বিমানবন্দর ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যরা ছিনতাই করে আসছিল। তারা অস্ত্র দেখিয়ে মানুষের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এমনকি অনেক সময় অস্ত্র দিয়ে আঘাত করে। এমন সংবাদ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।অভিযানে ছিনতাইকারী দলের দলনেতাসহ সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিমানবন্দর ও টঙ্গী থেকে ৭ ছনিতাইকারী গ্রফেতার

নিউজ প্রকাশের সময় : ০৪:৩১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪