ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

ঝালকাঠিতে ডাকাতের গুলিতে আহত ২

রিপোর্টার্স সৈয়দ রাসেল 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে ডাকাতের গুলিতে আহত ২ ঝালকাঠির কাঁঠালিয়ায় ডাকাতের গুলিতে দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের চড়াইল গ্রামের মকবুল হাওলাদারের (৭৫) বাড়িতে এ ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালংকার, ৮ ভরি রুপা ও নগদ ৩০ হাজার টাকা এবং দুইটি স্মার্ট মোবাইল লুট নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সমির কুমার দাস।মকবুল হাওলাদারের মেয়ের জামাই জাহাঙ্গীর আলম বলেন, রাত ৩টার দিকে ডাকাতের দল ঘরের পাশে রাখা গাছ বেয়ে বাড়ির দ্বিতীয় তলায় উঠে একটি ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর আমাকে, আমার স্ত্রী ও শ্বশুরকে গামছা দিয়ে হাত-পা বেঁধে পিস্তল ঠেকিয়ে বেধড়ক মারধর করে। তারা ৬ জন ছিল, ৩ জন নিচ তলায় আর ৩ জন দ্বিতীয় তলায়। ডাকাত দলের একজনের হাতে পিস্তল ছিল অন্যদের সবার হাতে বটি দা, শাবল ছিল। আমরা ডাক চিৎকার দিলে আমাদের গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। তাই ভয়ে চুপচাপ ছিলাম। ডাকাতরা যাওয়ার সময় আমার মেয়েরা চিৎকার দেয়। সেই চিৎকার শুনে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতের গুলিতে মজিদ ও সাইফুল নামে দুইজনের পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা আহত মজিদ, সাইফুল ও আমার শ্বশুরকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) মো. সজীব বলেন, মকবুল হাওলাদারের বাড়িতে রাতে ডাকাতির খবর শুনে সেখানে চলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছি। ডাকাতরা দুজনের পায়ে গুলি করেছে। ওসি সমির কুমার দাস বলেন, খবর পেয়ে তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ডাকাতের গুলিতে আহত ২

নিউজ প্রকাশের সময় : ০৪:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪