ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

দক্ষিণ সিটির ৪ অবকাঠামোর নাম পরিবর্তন।

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে

সংবাদ দাতাঃমেহেদী হাসান অলি

তারিখ: ১৩ জুন, ২০২৩ খ্রি.
—————————————

দক্ষিণ সিটির ৪ অবকাঠামোর নাম পরিবর্তন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) আওতাধীন ৪টি অবকাঠামোর নাম পরিবর্তন করা হয়েছে।

আজ ১৩ জুন (মঙ্গলবার) করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত নাম পরিবর্তন সংক্রান্ত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।

করপোরেশনের আওতাধীন ২টি পাক, নির্মিতব্য ১টি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ও ১টি সেতুর নতুন নামকরণ করা হয়েছে।

দপ্তর আদেশে ১৭ নম্বর ওয়ার্ডস্থিত “কলাবাগান মাঠ সংলগ্ন পার্ক”, ৪৮ নম্বর ওয়ার্ডস্থিত “যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন পার্ক”, “২৭ নম্বর ওয়ার্ডস্থিত ঢাকেশ্বরী মন্দিরের উল্টো দিকে খালি জায়গায় নির্মিতব্য কমিউনিটি সেন্টার” এবং “কামরাঙ্গীর চর (লোহারপুর) ব্রিজ এর স্থলে নব নির্মিতব্য ৬ লেনের আধুনিক ব্রিজ” এর নাম পরিবর্তন করে যথাক্রমে “শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগান”, “শহীদ শেখ রাসেল পার্ক, যাত্রাবাড়ী”, “বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ সামাজিক অনুষ্ঠান কেন্দ্র” এবং “মেয়র শেখ তাপস সেতু” নামকরণ করা হয়েছে।

দপ্তর আদেশে ঢাদসিক এর সকল বিভাগীয় প্রধান সংশ্লিষ্ট বিভাগীয় রেকর্ড পত্রে নামকরণকৃত পার্ক/ভবন/স্থাপনার নাম ব্যবহারের বিষয়টি নিশ্চিত করবেন। সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বর্ণিত পার্ক/ভবন/স্থাপনার নামকরণ সম্বলিত নামফলক লাগানোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। এছাড়াও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও দপ্তর আদেশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দক্ষিণ সিটির ৪ অবকাঠামোর নাম পরিবর্তন।

নিউজ প্রকাশের সময় : ০৬:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩