ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

রিকশা চালক বেশে মাদক অস্ত্রের ব্যবসা, অবশেষে র‌্যাবের হাতে ধরা

রিপোর্টার সাহিদ মন্ডাল
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল চারঘাটে অভিযান চালিয়ে অস্ত্র ও ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। বুধবার দিবাগত রাতে রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা (ঘোষপাড়া) এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। এসময় দুটি ওয়ান শুচারগান ও ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।গ্রেপ্তার মাদক কারবারীর নাম রফিকুল ইসলাম (৪২)। তিনি রাজশাহী নগরীর কাজলা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। মূলত রিকশা চালকের বেশে তিনি অস্ত্র ও মাদকের কারবার করতো বলে জানিয়েছে র‌্যাব।বৃহস্পতিবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে চারঘাট রাওথা (ঘোষপাড়া) গ্রামের এক আম বাগানে কিছু মাদক কারবারী ফেন্সিডিল ও অস্ত্র নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযানর চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।র‌্যাব জানায় গ্রেপ্তার রফিকুল ইসলাম একজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তিনি পেশায় একজন রিকশা চালক। তিনি রিকশায় চালানোর পাশা পাশি দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক আমদানি করে বিক্রি করতো। তিনি নিজেও হেরোইন ও ইয়াবা সেবন করত।গ্রেপ্তার রফিকুল ইসলামেকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিকশা চালক বেশে মাদক অস্ত্রের ব্যবসা, অবশেষে র‌্যাবের হাতে ধরা

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪