ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ইভটিজিং এর অভিমানে মাদ্রাসা ছাত্রী আত্মঘাতি

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১২:০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

সংবাদ দাতা মোঃগোলাম মাওলা

ইভটিজিং এর অভিমানে মাদ্রাসা ছাত্রী আত্মঘাতি

ঝালকাঠির রাজাপুরে ইভটিজিং এর শিকার হয়ে অভিমান করে কেয়া আক্তার (১৫) নামে ৯ম শ্রেনীতে পড়া এক মাদ্রাসা ছাত্রী আত্মঘাতি হয়েছেন।

  1. (১৩জুন)মঙ্গলবার রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া এলাকায় মাদ্রাসা ছাত্রীর ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করেছে রাজাপুরে পুলিশ। কেয়া আক্তার ঐ এলাকায় মজিদ খানের মেয়ে এবং স্থানীয় চল্লিশ কাহনিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী।

নিহতের স্বজনরা জানায় , মঙ্গলবার সন্ধায় কেয়া আক্তার কে ঘরে রেখে তার মা,বাবা ও বোন বাড়ীর বাইরে কাজে চলে যায়। কেয়ার মা ও ছোটো বোন বাড়ীতে ফিরে এসে ঘরের দড়জা বন্ধ দেখে কেয়াকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দড়জা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পাটাতনের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে তাকে ঝুলে থাকতে দেখতে পায়। পরে কেয়ার মা কেয়ার ঝুলন্ত দেহ নিচে নামিয়ে আনে।

নিহতের মা নাসিমা বেগম অভিযোগ করেন, গত দুই দিন আগে উত্তমপুর বাজার থেকে মাদ্রাসার জন্য ছবি তুলে সহপাঠিদের সাথে তার মেয়ে চল্লিশ কাহনিয়া নদীর পাড়ের রাস্তা ধরে বাড়ীতে আসছিলো। পথিমধ্যে পার্শবর্তী মোল্লা বাড়ীর খলিল মোল্লার ছেলে মিজান মোল্লা আমার মেয়ের হাত ধরে টানাটানি করে এবং ইভটিজিং করে। এরপর থেকেই কেয়ার মানুষিক ভাবে ভেংগে পরে। ইভটিজিং এর শিকার হয়েও কেয়াকে নানা মানুষের নানা সমালোচনা শুনতে হয়েছে। এমনকি তার বাবাও তাকে গালমন্দ করে। আর সেই কারনেই অভিমান করে আমার মেয়ে কেয়া আত্মহত্যা করেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানায় , কেয়া নামের এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইভটিজিং এর অভিমানে মাদ্রাসা ছাত্রী আত্মঘাতি

নিউজ প্রকাশের সময় : ১২:০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩